কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ এ ০৫:৪৮ PM
কন্টেন্ট: পাতা
মূল্যায়ন প্রতিবেদন সফটওয়্যার লিংক: https://nis.cabinet.gov.bd/login
ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজঃ হালনাগাদের তারিখঃ ২৪/০৭/২০২৫ খ্রি.
| ক্রমিক নম্বর | ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্/আইডিয়ার নাম | সেবা্/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ | সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ | সেবাগ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না | সেবার লিংক | মন্তব্য |
|---|---|---|---|---|---|---|
| (১) | (২) | (৩) | (৪) | (৫) | (৬) | (৭) |
| ১. | Case Management System (CMS) | গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থার পরিত্যক্ত সম্পত্তিসহ সকল মামলাসমূহ সূচারুরুপে পরিচালনার জন্য অনলাইন সফটওয়্যার ও ডেটাবেইজ প্রস্তুত করা হয়েছে। এর ফলে মামলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তাগণ ও সরকার পক্ষের কৌসুলীগণ সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নিতে সক্ষম হবে এবং জনগণের ভোগান্তিও লাঘব হবে। | সেবাটি কার্যকর আছে | সেবাগ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন | ||
| ২. | Abandoned Property Management System | গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থার পরিত্যক্ত সম্পত্তিসমূহের সূষ্ঠ ব্যবস্থাপনার জন্য অনলাইন সফটওয়্যার ও ডেটাবেইজ প্রস্তুত করা হয়েছে। এর ফলে এ মন্ত্রণালয়ের আওতাধীন পরিত্যক্ত সম্পত্তিসমূহের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভবপর হবে এবং বেদখল হওয়া সরকারের মূল্যবান পরিত্যক্ত সম্পত্তিসমূহ সরকারের দখলে আনার কার্যক্রম তরান্বিত হবে। তাঁছাড়া, আইন অনুযায়ী সরকার থেকে বরাদ্দপ্রাপ্ত প্রকৃত নাগরিকগণ উপকৃত হবেন। | সেবাটি কার্যকর আছে | সেবাগ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন | ||
| ৩. | প্লট/ফ্ল্যাট হস্তান্তর ও নামজারির অনুমতি প্রদান | গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন প্লট/ফ্ল্যাট হস্তান্তর ও নামজারির অনুমতি প্রদান সেবাটি উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধমে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে একটি অটোমেশন সফটওয়্যার তৈরির মাধ্যমে অনলাইনে প্রদান করা হচ্ছে। | সেবাটি কার্যকর আছে | সেবাগ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছেন |